জামায়াতের নারী নেত্রীদের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের উপর বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে উপজেলার ভৈরবা বাজারে সোমবার বিকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা আমীর ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান ফকির আহমেদ, লুৎফর রহমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তাগণ নারী নেত্রীদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কেউ যাতে আইন হাতে তুলে না নেয় এবং সন্ত্রাসীরা নিজেদের মধ্যে মারামারি করে জামায়াতের উপরে যেন দায় চাপিয়ে না দিতে পারে সে ব্যাপারে সতর্ক করেন।