কত কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’, জানালো আবহাওয়া অফিস

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ৪:০০ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

আগামী ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ২৩ বা ২৪ অক্টোবরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয়, তবে এর নাম হবে ‘ডানা’ এবং এটি বাংলাদেশের উপকূলে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই লঘুচাপটি পরবর্তী কয়েকদিনে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে, ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আঘাত হানবে, সে বিষয়ে এখনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে, সম্ভাব্য গন্তব্য হিসেবে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের ওড়িশা রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে।