সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলেন সেনাবাহিনীর কর্মকর্তারা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

সারাদেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, সারাদেশে আগামী ৬০ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। তবে মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব প্রযোজ্য নয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী, সেনাবাহিনীকে এই ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৭ (১) ধারা অনুসারে ক্ষমতা পাওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।