২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স আহরণে প্রথম ইসলামী ব্যাংক

Tajuddin Ahmed
Tajuddin Ahmed Tajuddin Ahmed
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৪ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ এ প্রথম হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করায় ইসলামী ব্যাংক এ পুরস্কার অর্জন করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মোতাহার হোসাইন মোল্লা এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।