মৌচাকে ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:২৬ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
রাজধানীর রমনা থানার মৌচাক ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে মৌচাকে ফরচুন মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।