মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১১:১৪ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনার পর পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনার মধ্যে পরীক্ষার মাত্র তিন ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা এলো।

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এ তথ্য মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন। সকাল ৭টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সংক্রান্ত বার্তা পাঠিয়েছে গণমাধ্যমে।

এর আগে অবশ্য সোমবার দিবাগত রাত ৩টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে একই কথা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।’

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। ১২ মিনিট পরেই এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১৭১ জন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। দুর্ঘটনা ঘিরে আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে মধ্যরাত পর্যন্ত মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় সমালোচনার ঝড় ওঠে।

অনলাইন-অফলাইনে অনেকেই বলছেন, দুর্ঘটনায় হতাহতদের বেশির ভাগ শিক্ষার্থী হওয়ায় তা এইচএসসি পরীক্ষার্থী প্রভাবিত করবে। তারাসহ সারা দেশের মানুষ যখন এত বড় দুর্ঘটনায় শোকে স্তব্ধ, সেখানে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ে ব্যস্ত