টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ০৩ জুন ২০২৫ | আপডেট: ১১:১৪ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিনজন নিহত হন এবং আহত হয় আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।