পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা ভারতের, জবাব দিয়েছে পাকিস্তান

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ০৭ মে ২০২৫ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

পাকিস্তান শাসিত কাশ্মীরসহ দেশটির পাকিস্তানের ওপর ক্ষেপনাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হচ্ছে বলে ভারত দাবি করেছে। এই হামলার জবাবে ভারতেও পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। খবর: বিবিসি, আল জাজিরা ও রয়টার্স।

হামলার ঘটনায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।

তাৎক্ষণিক প্রতিরক্ষায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র।

বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতের এ হামলায় অন্তত আট জন নিহত ও ৩৫জন আহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা হয়েছে।

সবশেষ খবরে জানা যাচ্ছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফারণের শব্দ পাওয়া যাচ্ছে।

'অপারেশন সিন্দুর' নাম দিয়ে চালানো এই হামলায় 'সন্ত্রাসী স্থাপনা'কে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত। যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেখান থেকে ভারতের ওপরে 'সন্ত্রাসী' হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ভারতের সরকার দাবি করেছে।

তবে, পাকিস্তানের কোনও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলে দাবি করেছে ভারত।

পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, তারা সময়মতো এ হামলার জবাব দেবে। তাদের বিমানবাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যেই আকাশে রয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে যে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

ভারতীয় সেনাবাহিনী দাবি করছে যে পাকিস্তান থেকেও ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি অঞ্চলের ভিম্বর গলিতে গুলি চালানো হচ্ছে।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, 'ভারতীয় বাহিনী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার সদর দপ্তরে হামলা চালিয়েছে।'

পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র আহমেদ শরিফ জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ সাত জন নিহত হয়েছেন। একটি মসজিদসহ একাধিক জায়গায় এ হামলা চালানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও দাবি করেছেন যে, দুটি ভারতীয় বিমান এবং একটি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে দেয়া এক বিবৃতিতে বলেছেন "শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি জায়গায় এক কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই আগ্রাসনের ঘটনা ছেড়ে দেওয়া হবে না। বিনা প্ররোচনায় ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে।"

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হামলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পরে হোয়াইট হাউজে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, "এটা লজ্জার ঘটনা"।

হোয়াইট হাউজে এক বক্তৃতায় তিনি বলেন, "আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত শেষ হোক।"

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেছেন, "মহাসচিব দুই দেশকেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।ভারত-পাকিস্তানের আরও একটি সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না