যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটুন্ডায় শপথ নেন তিনি। প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শপথ গ্রহণকালে সংবিধানকে ‘সংরক্ষণ ও রক্ষা করার’ প্রতিজ্ঞা করেন ট্রাম্প। এসময় তার কাছে দুটি বাইবেল দেখা গেছে। এর মধ্যে একটি নিজের মায়ের দেয়া এবং অন্যটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত।