ইসরাইলি বিমান হামলায় লেবাননে প্রবাসী বাংলাদেশি নিহত : দূতাবাস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৪ | আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

লেবাননে ইসরাইলি বিমান হামলায় কর্মস্থলে যাওয়ার পথে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।

শনিবার বিকেলে (স্থানীয় সময়) বৈরুতের গ্রাজমিয়ে এলাকায় এ ঘটনা ঘটে বলে দূতাবাস আজ জানায়।

নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খয়রা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে, তার পাসপোর্ট নম্বর ইএফ ০৬২০০৪৩।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।