‘আওয়ামী লীগের’ হাইপ্রোফাইল ৭৪ জনসহ গ্রেপ্তার ৩১৯৫

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৪ | আপডেট: ৩:৪২ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

আওয়ামী লীগের’ হাইপ্রোফাইল ৭৪ জনসহ গ্রেপ্তার ৩১৯৫

 বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সৃষ্ট জনাকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। 


পুলিশ হেডকোয়ার্টার্সের পাঠানো  এক সংবাদ বিবৃতিতে  আজ বলা  হয়, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যার উদ্দেশে হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ প্রদানকারীদের বিরুদ্ধে অদ্যাবধি ১ হাজার ৬৯৫টি মামলা হয়েছে। এহেন জঘন্য ও ঘৃণ্য কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তৎকালীন সরকারি দলের নেতৃস্থানীয় হাই প্রোফাইল ৭৪ জনসহ শুধুমাত্র চলতি অক্টোবর মাসেই ৩ হাজার ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। এছাড়া বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধেও মামলা, গ্রেফতারসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যা চলমান রয়েছে। 

বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের এক্ষেত্রে শঙ্কিত হবার কোন কারণ নেই। পুলিশের সেবা হবে হয়রানি মুক্ত, জনবান্ধব। কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় তা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বৈষম্যহীন সমাজ গঠন এবং মানুষের সকল অধিকার নিশ্চিতে বৈষম্যবিরোধী আন্দোলন এক যুগান্তকারী মাইলফলক যা সকলের জন্য অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।এ অগ্রযাত্রায় ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের সাথে কাক্সিক্ষত বাংলাদেশ গঠনে পুলিশ নিত্য সারথী হয়ে কাজ করতে বদ্ধপরিকর।