বাংলাদেশ-পাকিস্তান টেস্টে ধারাভাষ্যকার প্যানেলে আছেন আতহার আলী খান
রাওয়ালপিন্ডি ও করাচিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য ধারাভাষ্যকার প্যানেল ও উপস্থাপকের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ধারাভাষ্যকার প্যানেলে আছেন বাংলাদেশের আতহার আলী খান। পাঁচ সদস্যের ধারাভাষ্যকার প্যানেলে আতহার আলী খান ছাড়া আরও আছেন আমির সোহেল, বায়জিদ খান, নিক কম্পটন এবং উরুজ মুমতাজ। উপস্থাপক হিসেবে আছেন সিকান্দার বখত।
রাওয়ালপিন্ডিতে আগামী ২১ থেকে ১৫ আগস্ট প্রথম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।