নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত
হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৪০তম ফোবানার প্রথম টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি এক শুক্রবার,সন্ধ্যা সাড়ে ৭টায় এআর বেন্কুইট হলে।নিউইয়র্কে আগামী ৪,৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬,তিনদিন ব্যাপী অনুষ্ঠতব্য ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এনআরবি এসোসিয়েশন ইউএসএ"র ভাইস চেয়ারম্যান ও ৪০ তম ফোবানা সম্মেলনের আহবায়ক নূরুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম টাউন হল সভায় স্বাগত বক্তব্যে রাখেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও মুলধারার রাজনীতিক এবং মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী ।