আইএফআইসি ব্যাংকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৩:২৩ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬


আজ বনানীর চেয়ারম্যানবাড়ীস্থ শিকদার প্লাজায় আইএফআইসি ব্যাংক চেয়ারম্যানবাড়ী উপশাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  উক্ত দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী ও ম্যাজিক বাংলা টিভির চেয়ারম্যান মো ছফির উল্লাহ শিকদার।  স্থানীয় ব্যাবসায়ীবৃন্দের জন্য আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন আইএফআইসি ব্যাংক বনানী চেয়ারম্যানবাড়ী উপশাখার অফিসার ইনচার্জ সাদিয়া জামান শর্মি ও ট্রানজেকশন সার্ভিস অফিসার অনামিকা।  দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও দেশবাসীর  কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো তরিকুল ইসলাম।  উক্ত দোয়া মাহফিলে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ছাড়াও আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।