হৃদয়ের সেঞ্চুরিতে টানা ষষ্ঠ জয় আবাহনীর
তাওহিদ হৃদয়ের ঝড়ো সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা ষষ্ঠ জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচে আবাহনী ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে।
নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯৩ রানে ৩ উইকেট হারানো আবাহনীকে ৫০ ওভারে ৪ উইকেটে ৩২০ রানের সংগ্রহ এনে দেন জাকের আলি-হৃদয় ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ৩টি চার ও ৫টি ছক্কায় জাকের ৭৮ রানে ফিরলে, ১১টি চার ও ৬টি ছক্কায় ৮৪ বলে অনবদ্য ১২৫ রান করেন হৃদয়। মোসাদ্দেক ২৬ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।
জবাবে আবাহনীর বোলারদের দারুন বোলিংয়ে ৪৩ দশমিক ২ ওভারে ১৮০ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। আবাহনীর নাহিদুল ইসলাম ও মোসাদ্দেক ৩টি করে উইকেট নেন।
৬ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী। অন্যদিকে, ৬ ম্যাচের সবগুলোতেই হেরেছে রূপগঞ্জ টাইগার্স।
এদিকে, দিনের অন্য ম্যাচে মোহামেডান বৃষ্টি আইনে ১ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনফর্ম ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৯ রান করে প্রাইম ব্যাংক। লিগে ৬ ম্যাচে তৃতীয় সেঞ্চুরির ইনিংসে ৬টি করে চার-ছক্কায় ১১১ বলে ১১০ রান করেন ইমন। অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৮৩ বলে ৬৫ রান।
বৃষ্টি আইনে ৪৭ ওভারে ২৭২ রানের নতুন টার্গেটে খেলতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন ৭৮, আরিফুল ৪৫ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৪২ রানে লড়াইয়ে থাকে মোহামেডান। তাদের বিদায়ের পর আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বির ঝড়ো ইনিংসে শেষ ওভারে জয় পায় মোহামেডান।
রনি ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৬ বলে ৫৪ এবং ৩টি চার ও ২টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৮ রান করেন রাব্বি।
৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো মোহামেডান। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থস্থানে থাকলো প্রাইম ব্যাংক।
বিকেএসপির তিন নম্বর মাঠে দিনের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বৃষ্টি আইনে ৩৯ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ৫৩ ও জিয়াউর রহমানের ৫৫ রানে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৩ রান করে শেখ জামাল।
জবাবে বৃষ্টি আইনে ৪৫ ওভারে ২৩২ রানের টার্গেটে ১৯২ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মঈন খান। শেখ জাামলের মৃত্যুঞ্জয় ৩টি, সাকিব ১৪ রানে ২ উইকেট নেন।
আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী
শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। এই চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খাত নিয়ে তারা নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন।
প্রধানমন্ত্রী পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার অস্বীকার করেনি যে বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে পূর্বে যে অপরিকল্পিত উদ্যোগ নেয়া হয়েছিল, তার খেসারত এখন দেশ, দেশের মানুষ ও সরকারকে দিতে হচ্ছে।
তিনি বলেন, আপনারা জানেন বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছে। নানা সংকট কাটিয়ে সেই অবস্থা থেকে উত্তরণে ইতোমধ্যে আমরা নানা কাজ শুরু করেছি। পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যেন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনা যায়।
এর আগে পবিত্র কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে চিকিৎসক সমাবেশ শুরু হয়। এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।
স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর