শহিদুল আলমদের জাহাজের ওপর ‘ইসরায়েলি’ সামরিক বিমানের মহড়া
খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ বিভিন্ন দেশের সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যে জাহাজে চড়ে গাজার দিকে যাচ্ছেন, তার ওপর একটি সামরিক বিমানকে চক্কর দিতে দেখা গেছে। বিমানটিকে ইসরায়েলের বলে ধারণা করছেন জাহাজে থাকা স্বেচ্ছাসেবকরা। এর মাধ্যমে তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন তারা।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ ও সেগুলোতে থাকা অধিকার কর্মীদের আটকের পর ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে রওনা হয়েছে আরও ১১টি জাহাজ। থাউজান্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নামে নৌ বহরটির একটি জাহাজ ‘কনশেন্স’, যে জাহাজে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন শহিদুল আলম।
ইসরাইলি হামলার আশঙ্কার মধ্যে গাজার উদ্দেশে দুঃসাহসিক এই যাত্রাটি লাইভ সম্প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সঙ্গে প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
রোববার (৫ অক্টোবর) বিকেলে শহিদুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিডল ইস্ট আইয়ের একটি ভিডিও প্রতিবেদন শেয়ার করা হয়। ভিডিওতে জাহাজের ওপর একটি সামরিক বিমান উড়তে দেখা যায়।
ভিডিওতে জাহাজের অন্যতম অধিকার কর্মী উইলিয়াম আলেকজান্ডার বলছিলেন, একটি বড় সামরিক বিমান আমাদের চারপাশে কয়েকবার চক্কর দেওয়ার পর এইমাত্র আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল। এটা নিঃসন্দেহে একটা অপ্রয়োজনীয় কর্মকাণ্ড। তারা আমাদের ওপর একটি চক্কর দিয়েই সম্ভবত সব তথ্য সংগ্রহ করতে পারত। এরপর তারা থাউজান্ড ম্যাডলিনস ফ্লিটের দিকে গেছে, সম্ভবত আরও কিছু তথ্য নেওয়ার জন্য।
আলেকজান্ডার আরও বলেন, আমি শতভাগ নিশ্চিত, এটি ইসরায়েলের বিমান। আমাদের মাথার ওপর দিয়ে আর কে এভাবে সামরিক বিমান ওড়াতে পারে, তা আমার জানা নেই। আমার ধারণা, তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত সবকিছু ভালো।
আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী
শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। এই চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খাত নিয়ে তারা নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন।
প্রধানমন্ত্রী পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার অস্বীকার করেনি যে বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে পূর্বে যে অপরিকল্পিত উদ্যোগ নেয়া হয়েছিল, তার খেসারত এখন দেশ, দেশের মানুষ ও সরকারকে দিতে হচ্ছে।
তিনি বলেন, আপনারা জানেন বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছে। নানা সংকট কাটিয়ে সেই অবস্থা থেকে উত্তরণে ইতোমধ্যে আমরা নানা কাজ শুরু করেছি। পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যেন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনা যায়।
এর আগে পবিত্র কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে চিকিৎসক সমাবেশ শুরু হয়। এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।
স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
সর্বশেষ - লাইভ সংবাদ
- ১ ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ২ এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর
- ৩ নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন চ্যানেলের অনুমোদন দিল সরকার
- ৪ শহিদুল আলমদের জাহাজের ওপর ‘ইসরায়েলি’ সামরিক বিমানের মহড়া
- ৫ আজ ম্যাজিক বাংলা টিভির চেয়ারম্যান মো ছফির উল্লাহ শিকদার এর শুভ জন্মদিন