ডাকসু নির্বাচন— বর্ধিত দিনে মনোনয়ন সংগ্রহ আরও ৯৩ জনের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়ন সংগ্রহের জন্য বাড়তি একদিন সময় দিয়েছিল কর্তৃপক্ষ। এ দিন আরও ৯৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে ডাকসু নির্বাচনে ২৮ পদে প্রার্থী হতে মোট ৬৫৮ জন মনোনয়ন সংগ্রহ করলেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। তবে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) কোন পদে কতজন মনোনয়ন নিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
ব্রিফিংয়ে জানানো হয়, এ দিন হল সংসদগুলোর জন্যও কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে সে সংখ্যা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। এ ছাড়া এ দিন মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১০৬ জন।
এর আগে গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল গতকাল সোমবার। পরে গতকালই এক বিজ্ঞপ্তি দিয়ে এ সময় একদিন বাড়িয়ে মঙ্গলবার করা হয়। এ ছাড়া মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ও আজ মঙ্গলবার থেকে বাড়িয়ে আগামীকাল বুধবার করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন সংগ্রহের বর্ধিত সময় শেষ হলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ব্রিফ করা হয়।
মনোনয়ন সংগ্রহ ও জার সময় বাড়ানোর বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম বলেন, শিক্ষার্থীরা কাল (সোমবার) অনেক দূর থেকে এলেও সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন ফরম দেওয়া হয়নি। পরে রাতে আমরা আলোচনা করেছি, ডাকসু নির্বাচন নিয়ে তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা রয়েছে। তাই আমরা মূল তফসিলের ডেডলাইনগুলো পরিবর্তন না করে আমাদের সক্ষমতায় যতটা ‘ফ্লেক্সিবল’ হওয়া যায় সে অনুযায়ী একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণ ও জমার সিদ্ধান্ত নিয়েছি।
ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জসীম বলেন, তদন্ত কমিটি কাজ করছে। আমরা আশা করেছিলাম আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে তদন্ত প্রতিবেদন পাব। তবে সেটি এখনো পাইনি। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে জানানো হবে।
এদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের সব প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়েছে ছাত্র ইউনিয়ন ঢাবি শাখা। এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অভিযোগ যা আসছে খতিয়ে দেখা হচ্ছে। সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাব।
আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী
শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। এই চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খাত নিয়ে তারা নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন।
প্রধানমন্ত্রী পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার অস্বীকার করেনি যে বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে পূর্বে যে অপরিকল্পিত উদ্যোগ নেয়া হয়েছিল, তার খেসারত এখন দেশ, দেশের মানুষ ও সরকারকে দিতে হচ্ছে।
তিনি বলেন, আপনারা জানেন বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশকে পেয়েছে। নানা সংকট কাটিয়ে সেই অবস্থা থেকে উত্তরণে ইতোমধ্যে আমরা নানা কাজ শুরু করেছি। পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যেন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনা যায়।
এর আগে পবিত্র কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে চিকিৎসক সমাবেশ শুরু হয়। এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।
স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকারমন্ত্রীর
সর্বশেষ - লাইভ সংবাদ
- ১ ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যাদেশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- ২ এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর
- ৩ নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন চ্যানেলের অনুমোদন দিল সরকার
- ৪ শহিদুল আলমদের জাহাজের ওপর ‘ইসরায়েলি’ সামরিক বিমানের মহড়া
- ৫ আজ ম্যাজিক বাংলা টিভির চেয়ারম্যান মো ছফির উল্লাহ শিকদার এর শুভ জন্মদিন