এবার ৪৯ আরোহী নিয়ে নিখোঁজ রাশিয়ান উড়োজাহাজ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ২:১৪ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬

রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এএন-২৪ মডেলের ওই উড়োজাহাজের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না এয়ার ট্রাফিক কন্ট্রোল।

রাশিয়ার আঞ্চলিক গভর্নরের বরাতে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটির খোঁজে এরই মধ্যে তল্লাশি শুরু করেছে সংশ্লিষ্টরা।

রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় পৌঁছানোর পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটিতে ৪৩ জন আরোহী ছিলেন।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেন, প্রাথমিক তথ্য অনুসারে উড়োজাহাজটিতে পাঁচজন শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। উড়োজাহাজটির খোঁজে প্রয়োজনীয় সকল বাহিনী কাজ করছে।