শওকত আরা আঁখির জন্মদিনে আশিক বন্ধুর গান
জন্মদিন মানে আনন্দের দিন এবং বিশেষ এই দিনে নতুন কিছু উপহার পেলে আনন্দে অনুভূতি হয় রঙ্গিন। ঠিক তাই হয়েছে। ৯ ডিসেম্বর নিজের জন্মদিন উপলক্ষে নতুন একটি গান উপহার পেলেন সংগীতশিল্পী শওকত আরা আঁখি। গানটির শিরোনাম- ও আমার প্রানের রাজা। গানটি লিখেছেন ও সুর করেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। সংগীত পরিচালনা করেছেন আলী আফতাব লনি। গানটি ৯ ডিসেম্বর শওকত আরা আখির জন্মদিনে প্রকাশ হচ্ছে বন্ধু মিউজিক স্টেশন এর ইউটিউন চ্যানেলে। জন্মদিনে নিজের মৌলিক গান প্রকাশের সারপ্রাইজ পেয়ে শওকত আরা আঁখি বলেন- এক ঢিলে দুই আনন্দ। একদিকে জন্মদিনের আনন্দ, অন্যদিকে নতুন একটি গান মৌলিক গানের প্রকাশের আনন্দ। সব মিলিয়ে এবারের জন্মদিনটা বেশ স্মরণীয় হয়ে থাকবে। গানটি চমৎকার সুন্দর করে লিখেছেন আশিক বন্ধু। বেশ মজার একটি আইটেম গান বলা যায়। গানটি আপনারা শুনে উৎসাহিত করবেন। গীতিকার ও সুরকার আশিক বন্ধু বলেন- শওকত আরা আখির জন্মদিন উপলক্ষে অনেক অনেক দোয়া করছি। সেইসাথে আখির জন্মদিনে নতুন গান উপহার দিলাম। গানটি তার মিষ্টি কন্ঠে অনেক ভালো হয়েছে। সবমিলিয়ে একটা মৌলিক গান শিল্পীর জন্য বড় অর্জন। তাই গানের মানুষ গান উপহার পেলে আনন্দটা দিগুণ হয়। এরই ধারাবাহিকতায় আমরা গানের জুটি হয়ে আগামীতে আরো অনেক ভালো ভালো গান উপহার দেবো।