গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
সকাল ৯টায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসেন। সে সময়ে তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও শহিদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ।
 
এছাড়া কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের কারণে ৫ বছর ৪ মাস তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। আর চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম জানান, মাইকেল চাকমাসহ শেখ হাসিনার আমলের সকল গুমের ঘটনার তদন্ত করা হবে।