খুলনায় যুবককে গুলি করে হত্যা

Himel
Himel Himel
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬

খুলনার পূর্ব রূপসায় আব্দুল রাশেদ ওরফে পিকুল (৩০) নামের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কদমতলা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. সবুর জানান, রাত ১টার দিকে কদমতলা এলাকায় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত পিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বুকে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। গুলির বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, নিহত পিকুলের বিরুদ্ধে রূপসা থানায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।