সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)  প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:৪২ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬

নওগাঁর সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১  ও মহান  মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে যথাযথ মর্যাদায়  শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুলূাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার রোজিনা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।