হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করা হয়েছে দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নাকচ

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৮:৪৯ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্ট যে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নাকচ করে দিয়ে বলেছে, এটি সম্পূর্ণ মিথ্যা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট- সিএ প্রেস উইং ফ্যাক্টস- এ আজ পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘এক্স -এর এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা।’

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের প্রতি বৈষম্য করে না। 

বিবৃতিতে বলা হয়, ‘পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।