বঙ্গবন্ধু ১ম আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতা মঙ্গলবার

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৪ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্কুল পর্যায়ের প্রতিযোগিতা। আগামী মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ১ম আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতা-২০২৪।’
সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয়  ক্রীড়া পরিষেদের পরিচালক (ক্রীড়া) এস এম শাহ হাবিবুর রহমান হাকিম।
বিকেল ৪টায় ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন  মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জনাব মাহবুব আরা বেগম গিনি।