বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ প্রজন্ম তারেক রহমান: শামা ওবায়েদ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬

রিপোর্ট : তাজউদ্দীন আহমদ 

বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেছেন, আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধারণ করতে পারে না।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।