সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।