ছুটির দিনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যস্ত তারেক রহমান

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৩ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

সাপ্তাহিক ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর তিনি তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তিনি কার্যালয়ের বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন।

প্রশাসনিক এই ব্যস্ততা শেষে বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিরোধী দল জামায়াতে ইসলামীর বিশেষ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।