তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

Joynal
Joynal Joynal
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

বিএনপির ভূমিধস বিজয়ে দলের নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেরিফায়েড ‘প্রেসিডেন্ট অব পাকিস্তান’ অ্যাকাউন্ট থেকে এ বার্তা দেওয়া হয়। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে বার্তাটি শেয়ার করেছে।

আসিফ আলী জারদারি বিএনপির পাশাপাশি বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। জারদারি গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং দুই দেশের ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি শক্ত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।