জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ক্ষণগণনার মধ্যে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) পর্যায়ক্রমে শীর্ষ এই দুই নেতার বক্তব্য সম্প্রচার করা হবে।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও আজ বিটিভিতে প্রচারের কথা রয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বার্তা দিতেই রাজনৈতিক দলগুলোর এই ভাষণ আয়োজিত হচ্ছে।