২৬ বিষয় অগ্রাধিকার দিয়ে জামায়াতের ইশতেহার ঘোষণা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০৩ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ ইশতেহার তুলে ধরেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

এসব বিষয়ের মধ্যে রয়েছে সংস্কার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, সুশাসন নিশ্চিত, স্থানীয় সরকার ব্যবস্থায় উন্নতি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ প্রভৃতি। 

৯০ পৃষ্ঠার ইশতেহারে জামায়াত মোট ৪১টি খাতে তার পরিকল্পনা তুলে ধরেছে।

এ ছাড়া ক্ষমতায় গেলে আগামী ৫ বছর কিভাবে দেশ পরিচালনা করবে ইশতেহারে তুলে ধরা হয়েছে।