আমীরে জামায়াতের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬



আজ ১৮ জানুয়ারি (রবিবার) সকাল ৯.০০টায়  

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 


বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। 


মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।