গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে আসনভিত্তিক কর্মসূচি এনসিপির

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:০২ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রচারণা চালাবে দলটি। এসব আসনে প্রার্থী নিজেই দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে প্রচারণার মূল নেতৃত্ব দেবেন।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আসনে এনসিপির কোনও প্রার্থী নেই—এমন মোট ২৭০টি আসনে দলটি ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেবে। এসব অ্যাম্বাসেডর বা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। তারা স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে এনসিপির রাজনৈতিক অবস্থান, গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

এই পদ্ধতির মাধ্যমে এনসিপি সারা দেশে একটি সমন্বিত ও সর্বব্যাপী প্রচারণা নিশ্চিত করতে চায়, যাতে প্রার্থী থাকা কিংবা না থাকা—সব আসনেই জনগণের কাছে দলের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া যায়। এতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদী দলটি