জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:০২ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাহিত করা হয়েছে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় খালেদা জিয়ার মরদেহ জিয়াউর রহমানের সমাধির পাশে খুঁড়ে রাখা নির্ধারিত কবরে নামানো হয়। এরপর সেখানে বাঁশ দিয়ে কবরটি প্রস্তুত করা হয়।

বিকেল ৪টা ৩৭ মিনিটে মায়ের কবরে মাটি দেন ছেলে তারেক রহমান। এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও খালেদা জিয়ার কবরে মাটি দেন।

একে একে সেখানে উপস্থিত সরকারের উপদেষ্টা, বিএনপির শীর্ষ নেতারাও খালেদা জিয়ার কবরে মাটি দেন। বিকেল পৌনে ৫টা নাগাদ খালেদা জিয়াকে সমাহিত করার প্রক্রিয়া শেষ হয়।