খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল

shahinur rahman uzzol
shahinur rahman uzzol shahinur rahman uzzol
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫০ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে এরই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। প্রিয় নেতার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মানুষ, ভোর থেকেই তারা জড়ো হতে শুরু করেছেন মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায়।

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণার পর এরই মধ্যে সেখানে গার্ড অব অনারের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে জানাজা ও দাফন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে শেরেবাংলা নগরের মাজার ও আশপাশের এলাকায় সাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে।

বাদ জোহর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি নেত্রী।