তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছে ইসি

Himel
Himel Himel
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৩ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের পাশাপাশি নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।

এছাড়া সভায় সেনা, নৌ ও বিমানবাহিনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।