নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ভবিষ্যতে আদালত অবমাননাকর বক্তব্য না দিতে তাকে সতর্কও করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান আদালতে দাঁড়িয়ে বলেন, আল্লাহর পরেই আদালতকে সম্মান করেন তিনি।