উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

গণভোট অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিমালার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়।


এর আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা গণভোট আইন অনুমোদন করেছেন বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ সচিবালয়ে নিম্ন আদালতের বিচারকদের সবকিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।