তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:০১ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ।

এই রায়ের ফলে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হলো। একইসঙ্গে, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেই রায়ের কার্যকারিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

এই রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলেও এর কার্যকারিতার সময়সীমা সুনির্দিষ্ট করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।