আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৯ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার বিকেল তিনটায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেলা ৩টায় সংবাদ সম্মেলন হবে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে বিএনপি। এরপর অন্যান্য আসনে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি। সেই লক্ষ্যেই সম্প্রতি সারাদেশের তিনশ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সবমিলিয়ে প্রায় দেড় হাজারের মতো মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন।