প্রার্থী তালিকা নিয়ে মির্জা ফখরুলের ভিডিও বার্তা বানোয়াট: বিএনপি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিডিওটি ভুয়া ও সম্পাদনার মাধ্যমে বানানো বলে জানিয়েছে বিএনপি। এ ধরনের ভিডিও বিশ্বাস করতে নিষেধ করেছে দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিডিওটি ভুয়া ও সম্পাদনার মাধ্যমে বানানো বলে জানিয়েছে বিএনপি। এ ধরনের ভিডিও বিশ্বাস করতে নিষেধ করেছে দলটি। এ ধরনের ভিডিও বিশ্বাস করতে নিষেধ করেছে দলটি।

শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ওই বিবৃতিতে সই করেছেন।


বিবৃতিতে বলা হয়, কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে একটি অসত্য ভিডিও প্রচার করেছে, যেখানে তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করতে দেখা যায়।

বিবৃতিতে বিএনপি বলছে, এ ধরনের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে এই ভুয়া ভিডিও প্রচার করা হয়েছে।

নেতাকর্মী ও সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশীসহ সাধারণ জনগণকে এমন এডিট করা বা প্রযুক্তিনির্ভর বিভ্রান্তিকর ভিডিওতে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে বিএনপি।