এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বুধবার রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পরে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন বলে শায়রুল কবির জানান।