বিএনপি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে : মির্জা ফখরুল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:০৫ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিএনপি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।’

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৪৭ বছর লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। দেশকে ফ্যাসিস্ট মুক্ত ও নতুন করে গড়তে কাজ করছে বিএনপি।

তিনি আরও বলেন, সম্মেলনের মাধ্যমে আসা নতুন নেতৃত্ব স্থানীয় বিএনপিকে সংগঠিত করার পাশাপাশি ঠাকুরগাঁওকে সমৃদ্ধ ও সুসংগঠিত জেলা হিসেবে গড়ে তুলবে।