কিছু লোক চাচ্ছে না নির্বাচন হোক: মির্জা আব্বাস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৫ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মাজারে হামলাসহ চলমান ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়, নির্বাচনকে বানচাল করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। কিছু লোক চাচ্ছে না দেশে নির্বাচন হোক।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

এসময় নুরুল হক নুরের উপর হামলা উদ্দেশ্যমূলক মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, এ হামলার বিষয়টি খতিয়ে দেখা না হলে, তাহলে বুঝা যাবে সরকারের কমান্ড ঠিকভাবে চলছে না।