জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আদালত এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম।
সাবেক বিরোধী দলীয় নেতা জিএম কাদের ও তার স্ত্রী শেরীফার বিরুদ্ধে দলের মনোনয়ন বাণিজ্যসহ দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ আছে। এসব অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে। এর আগে দুর্নীতির অভিযোগে তাদের ব্যংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে।