খালেদা জিয়াকে দেখতে যাবেন ইসহাক দার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:২৮ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যাওয়ার কথা রয়েছে তার।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে তার গুলশানের বাসায় যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।

উল্লেখ্য, দুই দিনের সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন ইসহাক দার। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

এর আগে, শনিবার বাংলাদেশে পৌঁছে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইসহাক দার।