জুলাই ঘোষণা রাজনৈতিক অচলাবস্থা কাটিবে উঠবে : মির্জা ফখরুল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জুলাই ঘোষণাপত্র এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, এই ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিবে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে।

বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপক্ষে ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার এবং নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

প্রসঙ্গত, আগামী বছর রমজান মাস শুরুর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন আয়োজন করা হয়, সে অনুযায়ী তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তির রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এর আগে বিকেলে তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।