তারেক রহমানের ফেরার সময় চূড়ান্ত হলে বিএনপিই জানাবে

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ন, ৩০ জুন ২০২৫ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, এই দিনক্ষণ চূড়ান্ত হলে দলের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

রোববার (২৯ জুন) মধ্যরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে দলটি এমন বার্তা দিয়েছে।

শায়রুল কবির খান জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরার তারিখ যখন চূড়ান্ত হবে দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাতে শায়রুল কবির খান বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টিকে ভিন্ন দিকে ধাবিত না করার অনুরোধ জানান তিনি।