শেখ হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার (০৪ এপ্রিল) ব্যাংককে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে বিভিন্ন বক্তব্য দেয়া, গঙ্গার পানিচুক্তি, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা সহ দ্বি পাক্ষিক বিভিন্ন বিষয় দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে । গতকাল প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘ব্যাংককে বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।