প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ৭:৩৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই কার্ড পৌঁছে দেন। শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।