ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে

বিএনপি নেতা ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এর আগে ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী ইশরাক হোসেন।